PhoneHub Wholesale
Welcome to wholesale ordering Orders placed before 2 PM are packed the same day after payment is verified.

PhoneHub Wholesale

রিটার্ন ও রিফান্ড নীতি

ডেড অন অ্যারাইভাল (DOA)

  • বাক্স খোলার পর চালু না হওয়া ইউনিট ডেলিভারির ৭ দিনের মধ্যে জানান।
  • আপনার অ্যাকাউন্টের Returns থেকে IMEI ও ছবিসহ রিটার্ন অনুরোধ করুন।
  • অনুমোদনের পর আসল বাক্স, এক্সেসরিজ ও ইনভয়েসসহ ইউনিটটি পাঠান।
  • আমরা ইউনিট বদলে দিই, অথবা স্টক না থাকলে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট নোট দিই।

ভুল বা ক্ষতিগ্রস্ত ডেলিভারি

  • কুরিয়ারের সামনে পার্সেল দেখে নিন। ভুল পণ্য বা পরিবহনে ক্ষতি ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে জানান।

DOA সময়ের পরের ত্রুটি

  • এগুলো অফিসিয়াল ওয়ারেন্টির আওতায় ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টার দেখে। আপনার ট্যাক্স ইনভয়েস রেখে দিন — এতে প্রতিটি IMEI লেখা থাকে।

যা আমরা ফেরত নিতে পারি না

  • শারীরিক বা পানিতে ক্ষতিগ্রস্ত, ডেলিভারির পরে সিল ভাঙা, বা IMEI পরিবর্তিত ইউনিট
  • আমাদের কাছ থেকে কেনা হয়নি এমন ইউনিট (IMEI দিয়ে যাচাই করা হয়)

রিফান্ড

  • বাতিল বা ফেরত দেওয়া অর্ডারের টাকা আপনার স্টেটমেন্টে ক্রেডিট নোট হিসেবে যোগ হয়।
  • অনুরোধ করলে অনুমোদনের পর ৭ কর্মদিবসের মধ্যে আপনার নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দিই।
  • অনলাইন ও MFS চার্জ ফেরতযোগ্য নয়।